আইআইইউসির সাথে ইসলামী ব্যাংকের এমওইউ স্বাক্ষর

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর  শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের জন্য কো-ব্র্যান্ডেড ডেবিট কার্ড চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আইআইইউসির পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ. ন ম শামসুল ইসলাম, ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, প্রোভিসি প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান ও শিক্ষকসহ পরিচালকরা। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সেন্ট্রাল জোন প্রধান ও ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জি. এম মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, চকবাজার শাখা প্রধান ও ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান মনির, ফার্স্ট এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এমএফইউ মোবারক ফারাজী ও মোহাম্মদ তাহেরুল আমিন, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ কে এম জালাল উদ্দিন চৌধুরী এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আসিফ ইকবাল। বিজ্ঞপ্তি।