
দেশের চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিলের আওতায় স্বল্প মুনাফায় ও সহজ শর্তে বিনিয়োগ সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির মধ্যে দুই হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো: আনিছুর রহমান। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো: জবদুল ইসলাম এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: মজিবুর রহমান শেখ। এ ছাড়াও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সাদ্দাম হোসেন চৌধুরী, যুগ্ম পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এগ্রিকালচার বিজনেস ও রিফাইন্যান্স ইউনিট শেখ আসাদুল হক উপস্থিত ছিলেন । বিজ্ঞপ্তি।







