
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) ২১তম কাউন্সিল সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পাঁচটি বিশ্ববিদ্যালয়ের আটটি একাডেমিক প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট ও সার্টিফিকেট অব কনফিডেন্স অর্জন করেছে। আবেদনকৃত প্রোগ্রামগুলোর জন্য গঠিত পৃথক পৃথক অ্যাক্রেডিটেশন কমিটির মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে অ্যাক্রেডিটেশন নীতিমালা, ২০২২-এর নীতি (৭) ও তফসিল (২) অনুসরণে এসব সনদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
সনদপ্রাপ্ত প্রোগ্রামগুলোর মধ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (অওটই) ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইইঅ) এবং বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ঈঝঊ), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যাচেলর অব ফার্মেসি (অনার্স) ও এলএলবি (অনার্স), গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (ইটইঞ) এর ব্যাচেলর অব লজ (এলএলবি, অনার্স) প্রোগ্রামগুলো অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট অর্জন করেছে।
এ ছাড়াও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (ওটইঅঞ) ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইইঅ) এবং মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (গইঅ) প্রোগ্রাম সার্টিফিকেট অব কনফিডেন্স অর্জন করেছে।
এ নিয়ে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মাধ্যমে এ পর্যন্ত সাতটি বিশ্ববিদ্যালয়ের মোট ১৯টি একাডেমিক প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট অথবা সার্টিফিকেট অব কনফিডেন্স অর্জন করেছে।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল মনে করে, এ স্বীকৃতি দেশের উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মানোন্নয়ন ও স্বীকৃতির সংস্কৃতি গড়ে উঠবে, যা দক্ষ ও মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখবে। বিজ্ঞপ্তি।







