
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের উদ্যোগে বিভাগের শিক্ষক প্রফেসর ড. আ ক ম আবদুল কাদেরের বিদায় ও প্রাক্তন শিক্ষকমণ্ডলী সম্মাননা ও আলোচনা সভা গতকাল মঙ্গলবার চবি ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি প্রোভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য প্রদান করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রাক্তন প্রোভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি আরবি বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে চবি ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ আমরা যাদের বিদায় জানাতে এখানে সমবেত হয়েছি, তারা শুধু একটি বিভাগের শিক্ষক নন; তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ও অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ ভাণ্ডার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ ফরিদুদ্দিন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি বিবিএ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকবৃন্দসহ আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষকরা বক্তব্য রাখেন। এ ছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।







