এশিয়ান ইউনিভার্সিটিতে বাংলা বিভাগের নবীন ও প্রবীণ মিলনমেলা

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বাংলা বিভাগের অ্যালামনাই, নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান। আশুলিয়ার নিজস্ব ক্যাম্পাসের আয়েশা মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়েছে।  বর্ণাঢ্য আনুষ্ঠানিকতা, সাহিত্যসংস্কৃতির নানা পরিবেশনা এবং আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বাংলা বিভাগের অ্যালামনাই ২০২৬। একই আয়োজনে নতুনদের বরণ করে নেয়া হয় আপন করে, আর সাবেক শিার্থীদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা ভিসি অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোশাররফ হোসেন ভূঁইয়া, কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এ এস এম ইকবাল হোসাইন এবং অ্যালামনাই অ্যাফেয়ার্স ডিরেক্টর হানিফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রিটা আশরাফ। অনুষ্ঠানের শুরুতেই ঘোষণা করা হয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বাংলা বিভাগের অ্যালামনাই কমিটি। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন রনজক রিজভী, সহসভাপতি শাহীন আলম, সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ রিপন, সহ সাধারণ সম্পাদক কুলসুমা আক্তার ও মাহমুদুল হাসান।
এ ছাড়া রোকেয়া খাতুন কোষাধ্যক্ষ, তানিয়া আক্তার প্রচার সম্পাদক এবং জামিলুর রহমান সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটির সদস্যরা হলেন- হোসাইন আহমেদ, এম এ হাবিব পলাশ ও সাদ্দাম হোসেন রুবেল। বিজ্ঞপ্তি।