
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের উদ্যোগে গতকাল ‘ক্যান্সার নিয়ে নীরব নয়, সচেতন হই। লজ্জা নয়, সময়মতো চিকিৎসাই হোক আমাদের শক্তি’ এই স্লোগান নিয়ে আন্তর্জাতিক গাইনোকোলজিক্যাল ক্যান্সার সচেতনতা মাস উদ্বোধন করা হয়েছে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা: মিলন হলে বিএমইউর গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগ ও ভারতের মেডিস্থান হেলথকেয়ার-অলকিউর উদ্যোগে এবং এশিয়ান ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্সেসের বিশেষজ্ঞ চিকিৎসকদের সহায়তায় ‘ওভারিয়ান ক্যান্সার : বিয়ন্ড সার্জারি’ শীর্ষক একটি বৈজ্ঞানিক অধিবেশন ও সিএমই এবং স্ক্রিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
এসব আয়োজনে প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের সামনে বেলুন ও কবুতর উড়িয়ে বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন তিনি।
র্যালিতে প্রোভিসি (একাডেমিক) অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: মোস্তফা কামাল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা: মো: ইব্রাহীম সিদ্দিক, প্রক্টর অধ্যাপক ডা: শেখ ফরহাদ, গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: জান্নাতুল ফেরদৌস, অধ্যাপক ডা: ফওজিয়া হোসেন, অধ্যাপক ডা: আশরাফুন্নেসা, অধ্যাপক ডা: শিরিন আক্তার বেগম, সম্মানিত উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-১ অধ্যাপকা ডা: মো: জাহাঙ্গীর হোসেন, উপরেজিস্ট্রার মো: আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে শহীদ ডা: মিল্টন হলে গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে একটি বৈজ্ঞানিক অধিবেশন ও সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে বিদেশী বিশেষজ্ঞদের পরিচয় করিয়ে দেন অধ্যাপক ডা: লতিফা আক্তার। এতে ‘সার্জারি ইন ওভারিয়ান ক্যান্সার : ফ্রম আরলি স্টেজ ম্যানেজম্যান্ট টু সাইটু রিডাকশন’ প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা: ফারজানা শারমিন বিথি এবং ভারতের এশিয়ান ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্সেসের পরিচালক ও প্রধান (গাইনোকোলজি) ডা: প্রীতিলতা চৌধুরী ‘বিয়ন্ড সাইকো রিডাকশন : ইভলভিং সার্জিক্যাল ল্যান্ডস্কেপ অব ওভারিয়ান ক্যান্সার-এইচআইপিইসি, পিআইপিএসি’ শীর্ষক প্রবন্ধ ও এশিয়ান ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্সেসে সিনিয়র কনসালট্যান্ট ও চেয়ারম্যান (অনকোলজি সার্ভিসেস) ডা: পুনীত গুপ্ত ‘আর উই রেডি ফর দ্য নেক্সট স্টেপ ইন বাংলাদেশ?’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। ধন্যবাদ জানান অধ্যাপক ডা: মনোয়ারা বেগম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা: ফারহানা খাতুন ও ডা: মেহের নিগার মুনমুন। অনুষ্ঠানে মেডিস্থান হেলথকেয়ার-অলকিউরের পরিচালক ডা: মাসকুর আহমেদ উসমানী উন্নত ক্যান্সার চিকিৎসা ও আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যে তাদের চলমান উদ্যোগ তুলে ধরেন। বিজ্ঞপ্তি।







