সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত


রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহ্ভিত্তিক ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান। সভায় আরো উপস্থিত ছিলেন সভায় ব্যাংকের নির্বাহী কমিটির সদস্য, কে এম জাকারিয়া, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জাফরুল হাসান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো: মনিরুল ইসলাম। সভায় ব্যাংকের পাঁচটি ইউনিটের একত্রীকরণ নিয়ে একাধিক সিদ্ধান্ত গ্রহণসহ বিভিন্ন শাখা থেকে প্রেরিত বিনিয়োগ প্রস্তাবনা অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি।