
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। বুধবার রিয়াদে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সামরিক সহযোগিতা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু বৃহস্পতিবারম(১৯ নভেম্বর) আরো জানায়, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বৃহস্পতিবার ভোরে এ বৈঠকের খবর প্রকাশ করেছে। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সেনাপ্রধান উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হলো। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে মতপার্থক্যের কারণে দুই দেশের মধ্যে আলোচনা থমকে আছে।
এদিকে সৌদি আরব ও ইয়েমেনের হাউছি গোষ্ঠীর মধ্যেও শত্রুতা বাড়ছে। হাউছিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে সৌদি আরবের জ্বালানি স্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। আঞ্চলিক উত্তেজনার এমন পরিস্থিতিতে সৌদি যুবরাজের সাথে মার্কিন সামরিক কমান্ডারের বৈঠককে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








