
যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরানের জবাব আরো ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি। তিনি বলেছেন, এ জবাবের লক্ষ্যবস্তু হবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও তাদের মিত্ররাও।
হাতামির উদ্ধৃতি দিয়ে ইরানের বার্তাসংস্থা ফার্স এ কথা জানিয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) তিনি বলেন, ‘শত্রুপক্ষ যদি ভুল করে এবং অতীতে যেসব পদক্ষেপ তাদের হতাশার মুখে ফেলেছিল, সেগুলোর পুনরাবৃত্তি করে, তাহলে শত্রুপক্ষ ও তাদের সমর্থকদের বিরুদ্ধে আমাদের জবাব নিঃসন্দেহে আরো ভয়াবহ হবে। এ জবাবের কোনো ভৌগোলিক সীমা থাকবে না।’
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








