ইরান,  বৈঠক, কাতার, মধ্যস্থতা, অব্যাহত,
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি। আনদুলু

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ কমিয়ে যুদ্ধ অবসানের চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে মঙ্গলবার ইরানি প্রতিনিধিদলের সাথে বৈঠকে বসছে কাতার। দুই দেশের মধ্যে মধ্যস্থতার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

Advertisement

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু মঙ্গলবার (১৭ নভেম্বর) জানায়, দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এ বৈঠকের কথা জানান। তিনি বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা অব্যাহত রয়েছে। মঙ্গলবার ইরানি পক্ষের সাথে বৈঠক হবে।

আনসারি বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই পক্ষের মধ্যে যেসব যোগাযোগ হয়েছে, এই আলোচনা তারই ধারাবাহিকতা। মতপার্থক্য কমিয়ে যুদ্ধ অবসানের একটি চুক্তিতে পৌঁছানোই এর লক্ষ্য।’

তবে বৈঠকটি দোহা, তেহরান নাকি তৃতীয় কোনো স্থানে অনুষ্ঠিত হবে, তা জানাননি কাতারের এই মুখপাত্র।