
হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় আরো একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। সোমবার (১৬ নভেম্বর) রাতে ওমানের পানিসীমার কাছে ওই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও)।
ইরানের রেভল্যুশনারি গার্ড কোর চতুর্থ একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার কথা স্বীকার করেছে। নিষেধাজ্ঞা অমান্য করে হরমুজ প্রণালী যাওয়ার চেষ্টাকালে ওই তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানি বাহিনী।
ইউকেএমটিও’র তথ্যমতে, হামলার পর তেলবাহী জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়। ফলে ওমানের পানিসীমার সাত নটিক্যাল মাইল উত্তরে তেলবাহী ট্যাঙ্কারটি অচল হয়ে পড়ে।
তবে হামলায় জাহাজের কেউ হতাহত হয়েছে কি-না, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য যে, ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবরোধের মুখে হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে। এতে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী দাম বেড়েছে জ্বালানি তেলের।
সূত্র : বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








