
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন, নতুন সামরিক অস্ত্রের সক্ষমতা প্রদর্শন এবং তা ব্যবহারের হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র আসলে ‘হুমকির মাধ্যমে কূটনীতি’ চালাচ্ছে।
যুক্তরাষ্ট্র দাবি করছে, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতেই তারা যুদ্ধ শুরু করেছে। অথচ যুদ্ধের প্রথম দিনেই ইরানের লামার্দ শহরের একটি ক্রীড়া হলে হামলা চালিয়ে ২১ জন বেসামরিক মানুষকে হত্যা করেছে। ওই হামলায় যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে প্রিসিশন স্ট্রাইক মিসাইল (পিআরএসএম)। বুধবার (১১ নভেম্বর) আল জাজিরা এ কথা জানায়।
পেজেশকিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে খবর এসেছে, পেন্টাগন ইরানের ভূগর্ভস্থ একটি পারমাণবিক স্থাপনায় হামলার জন্য ‘ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট’ (এমওএবি) বোমা ব্যবহারের কথা বিবেচনা করছে। ‘সকল বোমার জননী’ নামে পরিচিত এই বোমা যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী প্রচলিত অস্ত্র।
যুক্তরাষ্ট্র প্রথমে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অজুহাতে যুদ্ধ শুরু করেছে। এরপর লামার্দে প্রথমবারের মতো প্রিসিশন স্ট্রাইক মিসাইল ব্যবহার করেছে। এখন ‘সকল বোমার জননী’র হুমকি দিয়ে কূটনীতি চালাতে চাইছে। পেজেশকিয়ানের ভাষায়, ‘এতে কোনো স্ববিরোধিতা নেই, বরং এটি লজ্জাজনক। বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য হুমকি কে তৈরি করছে?’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








