
ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, অবিশ্বস্ত স্বাক্ষরের যুগ শেষ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট কোনো চুক্তিতে স্বাক্ষর করেছেন বলেই ইরান এখন আর সহজে তা মেনে নেবে না। যুক্তরাষ্ট্রকে তার প্রতিশ্রুতি রক্ষার প্রমাণ দিতে হবে।
আল-আলম টেলিভিশনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব বলেন।
ইব্রাহিম আজিজি বলেন, তেহরান মধ্যস্থতাকারীদের প্রস্তাবগুলো জাতীয় স্বার্থ ও নিরাপত্তার ভিত্তিতে পর্যালোচনা করছে। তবে নতুন কোনো চুক্তিতে পৌঁছানোর আগে যুক্তরাষ্ট্রকে বাস্তবে তার আগের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের প্রমাণ দিতে হবে।
তিনি আরো বলেন, আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন ও সাম্প্রতিক ঘটনাবলির শুরু থেকেই ইসলামী প্রজাতন্ত্র ইরান তার শাসনব্যবস্থার মূলনীতি, আদর্শ ও মূল্যবোধ রক্ষা এবং দেশের ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে।
ইব্রাহিম আজিজি বলেন, ইরানের প্রতিরক্ষা ছিল সর্বাত্মক ও সমন্বিত প্রকৃতির। এর আওতায় রাজনৈতিক, সামরিক, প্রতিরক্ষামূলক, নিরাপত্তা ও অর্থনৈতিক—সব ক্ষেত্রই অন্তর্ভুক্ত ছিল।
তিনি আরো বলেন, শহীদ সর্বোচ্চ নেতার দিকনির্দেশনা এবং ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির কৌশল ও নির্দেশনা অনুসরণ করে ইরানের জনগণ জাতীয় স্বার্থ ও নিরাপত্তা-সংশ্লিষ্ট নীতি ও কাঠামোর ভিত্তিতে বিভিন্ন পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিয়েছে।
সূত্র : পার্সটুডে
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








