ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি। সংগৃহীত ছবি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি বলেছেন, কূটনীতিকে সফল হওয়ার সুযোগ দিতে মধ্যস্থতাকারীদের সাথে ঘনিষ্ঠ ও নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখবে তেহরান।

Advertisement

বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘আমাদের সাহসী সশস্ত্র বাহিনী মাতৃভূমি রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একইসাথে ইরান কূটনীতিকে সফল হওয়ার সুযোগ দেয়ার প্রচেষ্টা অব্যাহত রাখবে।’

আরাগচি বলেন, ‘এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সাত দিনের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে—এমন ধারণাগুলো পর্যালোচনার জন্য আমরা মধ্যস্থতাকারীদের সাথে ঘনিষ্ঠ ও নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখব।’

সূত্র : পার্সটুডে, মিডল ইস্ট আই