
ইয়েমেনের হাউছিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জোটটি জানায়, ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ‘সন্ত্রাসী হাউছি মিলিশিয়াদের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’
ইরানের সমর্থনপুষ্ট হাউছিরা চলতি মাসে সৌদি আরবে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাও রয়েছে। ওই হামলাটি কয়েক বছরের মধ্যে সৌদি আরবে সবচেয়ে প্রাণঘাতী হামলা ছিল।
হাউছিরা এ সপ্তাহে দাবি করে, তারা তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলে অবস্থিত রাস তানুরা তেল শোধনাগার লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
সৌদি আরবের অভিযোগ, হাউছিদের হামলা জোরদার করতে ইরান উৎসাহ জুগিয়েছে।
তবে হাউছিদের এই হামলার সাথে কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে তেহরান।
চার বছরের অস্বস্তিকর যুদ্ধবিরতির পর গত জুলাইয়ে ইয়েমেনে আবারো সংঘাত শুরু হয়। এর কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হয়েছিল, যা বৃহত্তর অঞ্চলজুড়ে সঙ্কট সৃষ্টি করেছে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








