
অবৈধ রাষ্ট্র ইসরাইলের জাতীয় নির্বাচনের ভোট গণনা চলছে। দখলদার দেশটির পার্লামেন্টের নাম নেসেট। দেশটিতে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। অর্থাৎ, কোনো রাজনৈতিক দল জাতীয়ভাবে যত ভোট পায়, সেই অনুপাতে দলটি পার্লামেন্টে আসন পায়।
নেসেটে মোট আসন রয়েছে ১২০টি। ভোটাররা সরাসরি কোনো প্রার্থীকে নয়, বরং একটি রাজনৈতিক দলকে ভোট দেন।
প্রতিটি দল তাদের প্রার্থীদের একটি ক্রমানুসার তালিকা প্রকাশ করে। নির্বাচনে দলটি যতটি আসন পায়, সেই তালিকার ক্রম অনুযায়ী প্রার্থীরা পার্লামেন্টে যাওয়ার সুযোগ পান।
ইসরাইলের নির্বাচনে এখন পর্যন্ত কোনো একক দল নেসেটের ১২০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে সরকার গঠনে অন্তত দুটি বা তার বেশি দলকে জোট করতে হয়।
এ কারণে ছোট দলগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তাদের সমর্থন কোনো জোট সরকারকে ক্ষমতায় আনতে পারে, আবার সমর্থন প্রত্যাহার করলে সেই সরকারের পতনও ঘটতে পারে।
সূত্র: বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








