সরকার গঠন, সুযোগ, হাতছাড়া, নারাজ, নেতানিয়াহুবিরোধীরা,
ভোট দিচ্ছেন এক ইসরাইলি। সংগৃহীত

 

Advertisement

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পতন ঘটিয়ে নতুন সরকার গঠনের লক্ষ্যে একাট্টা হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এবার যেকোনো মূল্যে এই সুযোগ কাজে লাগাতে চায় তারা। মঙ্গলবার রাতে নির্বাচনের প্রাথমিক ফলাফলের অপেক্ষায় থাকা অবস্থাতেই নেপথ্যে এমন বার্তা স্পষ্ট হয়ে ওঠে।

জেরুজালেম পোস্ট বুধবার (২৮ অক্টোবর) জানায়, নেতানিয়াহুবিরোধী ‘পরিবর্তন জোটের’ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ওয়ালা’কে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকার পতন ঘটাতে এবার কোনো দ্বিতীয় সুযোগ মিলবে না। নির্বাচনের বিপুল প্রচার ও পরিশ্রমের পর এবার আর সুযোগ হাতছাড়া করার কোনো অবকাশ নেই।

জোটের এক সূত্র জানান, ৭ অক্টোবরের ঘটনা এবং আল্ট্রা-অর্থোডক্স ‘হারেদি’ সম্প্রদায়ের সেনাসেবা ইস্যু ডানপন্থী দলগুলোকে দুর্বল করেছে। এতে ভোটারদের মন পরিবর্তন হয়েছে। এই সুযোগে ডান, বাম ও মধ্যপন্থীদের সমন্বয়ে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ জোট গঠন করা সম্ভব হয়েছে। চারটি দল ভোটের চুক্তি করে সুসংগঠিতভাবে এগোলেও ডানপন্থীরা ছিল অগোছালো।

‘এখনই সময়, নয়তো কখনোই নয়’

ভোটারদের উপস্থিতি বাড়াতে বিরোধীরা নজিরবিহীন পদক্ষেপ নেয়। এমনকি প্রবাসী ইসরায়েলিদেরও ভোট দিতে দেশে আনা হয়। সব প্রক্রিয়া কাজে লাগিয়ে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তাই এখন যেকোনো মূল্যে সরকার গঠন করা ছাড়া আর কোনো পথ নেই।

জোট নেতারা মনে করছেন, জোট গড়তে ব্যক্তিগত অহংকার ও নির্বাচনী প্রতিশ্রুতি ভাঙতে হলেও তা করতে হবে। ‘যাকে প্রতিশ্রুতি ভাঙতে হয় ভাঙুক, অহংকার বিসর্জন দিতে হয় দিক। এখন না পারলে আর কখনোই সম্ভব হবে না। ভবিষ্যতে জনসংখ্যাগত পরিবর্তনের কারণে এমন সুযোগ আর নাও আসতে পারে’—বলেন জোটের এক নেতা।

চূড়ান্ত ফলাফলের ওপর সরকার গঠনের আসল সমীকরণ নির্ভর করলেও বিরোধী নেতাদের বার্তা পরিষ্কার—সংখ্যাগরিষ্ঠতা মিললে এবার আর সেই সুযোগ হাতছাড়া করা যাবে না।