
ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনের অর্ধেকেরও বেশি ভোট গণনা শেষে ৫৫টি আসন নিয়ে এগিয়ে রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর জোট।
কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৮ লাখ ভোট গণনা করা হয়েছে, যা মোট ভোটের প্রায় ৫৬ শতাংশ।
নেতানিয়াহুর লিকুদ পার্টি ২০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে।
অন্যদিকে, ১৬ দশমিক ৭ শতাংশ ভোট নিয়ে আইজেনকোটের ইয়াশার পার্টি দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর নাফতালি বেনেটের ‘টুগেদার’ জোট ৯ শতাংশ ভোট নিয়ে তৃতীয় অবস্থানে আছে।
দ্য টাইমস অফ ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, আংশিক ফলাফলে নেতানিয়াহুর জোট ৫৫টি, বিরোধী জোট ৪৯টি এবং আরব-নেতৃত্বাধীন দলগুলো ১৬টি আসন পেয়েছে।
সূত্র : আল জাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








