বেনিয়ামিন নেতানিয়াহু
বেনিয়ামিন নেতানিয়াহু। সংগৃহীত ছবি

ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনের প্রাথমিক ভোট গণনা চলছে। মোট ভোটের এক-তৃতীয়াংশের বেশি গণনা করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, ২১ লাখেরও বেশি ভোট গণনা করা হয়েছে। ভোট গণনা বাড়ার সাথে সাথে কমছে বেনিয়ামিন নেতানিয়াহুর ভোট।

Advertisement

বুধবার (২৮ অক্টোবর) কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নেতানিয়াহুর লিকুদ পার্টি ২১ দশমিক ৭ শতাংশ বৈধ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। তবে আগের হালনাগাদ তথ্যে এই হার ছিল ২২ দশমিক ২৪ শতাংশ।

অন্যদিকে, আইজেনকোটের ইয়াশার পার্টি ১৫ দশমিক ৭২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আরব-নেতৃত্বাধীন ‘জয়েন্ট লিস্ট’ ৯ দশমিক ২২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছে।

এই ফলাফল প্রাথমিক ও আংশিক। এতে পরিবর্তন আসতে পারে।