
তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. মোহাম্মদ মারান্দি বলেছেন, ইরানের অবকাঠামোতে হামলা হলে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের পরিণতি ভয়াবহ হবে।
এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মারান্দি বলেছেন, আমেরিকা সব ধরনের রেড লাইন অতিক্রম করেছে এবং কোনো কিছুরই তোয়াক্কা করছে না। স্বাভাবিকভাবেই ইরানও তার হামলার পরিধি বাড়াবে এবং আরো জোরালো পদক্ষেপ নেবে। ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হলে ইরানও পাল্টা জবাব দেবে।
তিনি আরো বলেন, ইরান যুদ্ধ শুরু করেনি এবং উত্তেজনা বাড়াতেও চায় না। কিন্তু ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা হলে, যেহেতু এসব দেশ এই যুদ্ধের অংশ, তাই ইরানের পাল্টা জবাবের ফলে কয়েকটি দেশের এই অঞ্চলে উপস্থিতির অবসান ঘটতে পারে—কার্যত তাদের পরিণতি হবে ভয়াবহ।
ড. মারান্দি আরো বলেন, আরব দেশগুলোর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও প্রয়োজনীয় সামরিক সক্ষমতা নেই। যতটুকু সামরিক সক্ষমতা আছে সেটাও ক্রমশ ক্ষয় হচ্ছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের অবস্থা এর একটি উদাহরণ। আমেরিকাও এসব দেশকে তেমন গুরুত্ব দিচ্ছে না, বরং ইসরাইলকে অগ্রাধিকার দিচ্ছে।
সূত্র : পার্সটুডে
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








