বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প
বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি

নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নতুন সরকার গঠনের চেষ্টা করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন অবস্থায়ও ইরানের কাছ থেকে সৃষ্ট ‘অস্তিত্বের জন্য হুমকি’ দূর করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কাজ করার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

Advertisement

বুধবার (২৮ অক্টোবর) সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, ‘আমাদের অংশীদার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মিলে ইরানের অস্তিত্বের জন্য হুমকি চিরতরে দূর করার এক অনন্য সুযোগ রয়েছে ইসরাইলের।’

এর আগে, কয়েক দিন ধরে ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালানোর হুমকি দিয়ে আসছিলেন নেতানিয়াহু। ইরানে ধর্মীয় নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় রয়েছে।

সূত্র : বাসস