বেনিয়ামিন নেতানিয়াহু
বেনিয়ামিন নেতানিয়াহু । সংগৃহীত ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তার লিকুদ পার্টিই দেশটির বৃহত্তম দল। নির্বাচনে ডানপন্থী জোট ‘নির্ধারক সংখ্যাগরিষ্ঠতা’ অর্জন করবে। একইসাথে একটি ‘জাতীয় ডানপন্থী সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।

Advertisement

জেরুসালেমে সমর্থকদের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

নেতানিয়াহু বলেন, নির্বাচনের চূড়ান্ত ফলাফল এক বা দুই দিনের মধ্যে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তবে দু’টি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আমরা যা দেখেছি তা হলো, লিকুদ পার্টিই বৃহত্তম দল এবং আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ নেই। দ্বিতীয় যে বিষয়টি স্পষ্ট, তা হলো ডানপন্থী জোটের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং এটি একটি নির্ধারক সংখ্যাগরিষ্ঠতা।’

নেতানিয়াহু আরো বলেন, ‘আমাদের একটি জাতীয় ডানপন্থী সরকার গঠন করতে হবে।’

তিনি যুক্তি দিয়ে বলেন, ইসরাইলের এমন কোনো আরব-নেতৃত্বাধীন দলের ওপর নির্ভর করা উচিত নয়, যারা ‘আমাদের অস্তিত্বের বিরোধী’।

এছাড়া নেতানিয়াহু ইসরাইলি টেলিভিশন চ্যানেলগুলোর বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, তারা বিরোধী দলগুলোর পক্ষে ভালো ফলাফলের পূর্বাভাস দিয়ে তার সমর্থকদের ভোটদানে নিরুৎসাহিত করার চেষ্টা করেছে।

সূত্র : আল জাজিরা