ইসরাইলে নির্বাচনের ভোট গণনা চলছে
ইসরাইলে নির্বাচনের ভোট গণনা চলছে। সংগৃহীত ছবি

ইসরাইলে পার্লামেন্ট নির্বাচনের নতুন এক্সিট পোল বা জরিপে বিরোধী জোট আইজেনকোটের চেয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর জোট এখন এগিয়ে রয়েছে।

Advertisement

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর সংশোধিত জরিপ অনুযায়ী, নেতানিয়াহুর জোট ৫২টি আসন এবং আইজেনকোটের জোট ৪৯টি আসন পেতে পারে। এছাড়া আরব-তালিকাভুক্ত দলগুলো ১৯টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় রাত ২টা ২০ মিনিট পর্যন্ত কমপক্ষে ১২ লাখ ১৬ হাজার ২০০টি ব্যালট গণনা করা হয়েছে।

এর মধ্যে ১২ লাখ ১০ হাজার ৪৬১টি ভোট বৈধ এবং পাঁচ হাজার ৫৪১টি ভোট বাতিল হয়েছে। মোট তিন হাজার ২৪টি ভোটকেন্দ্রে গণনা সম্পন্ন হয়েছে।

এখন পর্যন্ত গণনা করা বৈধ ভোটের মধ্যে ২৩ শতাংশ ৩৬ শতাংশ পেয়ে এগিয়ে আছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। এরপরই রয়েছে আইজেনকোটের ইয়াশার পার্টি (১৫ দশমিক ৭৪ শতাংশ) এবং নাফতালি বেনেটের দল (৮ দশমিক ৫৩ শতাংশ)।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত এই নির্বাচনে প্রায় ৭৩ লাখ ভোটারের মধ্যে ৭৭ দশমিক ৭ শতাংশেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এখনো ভোট গণনা চলছে। এই ফলাফল প্রাথমিক পর্যায়ের।

সূত্র : আল জাজিরা