
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মঙ্গলবার (২৭ অক্টোবর) যুদ্ধ বন্ধের লক্ষ্যে তেহরানের শর্তগুলো পূরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাইয়ের সাথে এক বৈঠকে এই কথা বলেন তিনি। বৈঠকে খামেনিকে দেশের নিরাপত্তা পরিস্থিতি এবং বিভিন্ন ক্ষেত্রে চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন রেজাই।
বৈঠকে খামেনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সাথে সংঘাত অবসানের জন্য তেহরানের কর্মকর্তারা যে শর্তগুলো নির্ধারণ করেছেন, তা পূরণের মাধ্যমেই ইরানি জনগণের অধিকার ও স্বার্থ রক্ষা করা সম্ভব।
একইসাথে তিনি ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা ‘প্রতিরোধ ফ্রন্ট’-এর স্বার্থ রক্ষার ওপরও গুরুত্বারোপ করেন।
সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদকে রাষ্ট্রীয় বিষয়াবলি পরিচালনার একটি কেন্দ্রীয় সংস্থা হিসেবে বর্ণনা করেন তিনি এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের ওপর জোর দেন।
খামেনি কৌশলগত হরমুজ প্রণালী ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করার গুরুত্ব তুলে ধরেন।
রেজাই দেশের বর্তমান পরিস্থিতি এবং বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবেলায় গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে খামেনিকে অবহিত করেন।
তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও ইরান আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কূটনৈতিক যোগাযোগ বজায় রেখেছে। এর মধ্যে উত্তেজনা প্রশমন এবং একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে বিভিন্ন আলোচনাও অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








