
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল-বুসাইদি বলেছেন, ইরানের অংশগ্রহণ ছাড়া পারস্য উপসাগরীয় অঞ্চলে কোনো নিরাপত্তা কাঠামো গড়ে তোলা সম্ভব নয়।
ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থার বরাতে এ তথ্য জানা গেছে।
আল-বুসাইদি বলেন, একটি অস্থিতিশীল আঞ্চলিক ব্যবস্থা গড়ে উঠেছে, যার ভিত্তি হলো এই সম্পূর্ণ ভুল ধারণা যে ইরান ও পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে মৌলিক শত্রুতা রয়েছে।
তিনি স্পষ্ট করে বলেন, ‘আজ ইরান একটি বাস্তবতা—নয় কোটি ৩০ লাখ মানুষের দেশ, যার ইতিহাস তিন হাজার বছরের এবং পারস্য উপসাগরের উপকূলরেখার প্রায় অর্ধেকজুড়ে রয়েছে। পারস্য উপসাগরের এমন যেকোনো নিরাপত্তা কাঠামো, যাতে ইরান অন্তর্ভুক্ত নয়, তা স্বভাবতই অস্থিতিশীল এবং মৌলিকভাবেই ত্রুটিপূর্ণ।’
ওমানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘নতুন নিরাপত্তা কাঠামো পরিকল্পনা, উন্নয়ন ও বাস্তবায়নের দায়িত্ব আঞ্চলিক দেশগুলোকেই নিজেদের হাতে নিতে হবে। বাইরে থেকে অন্য কোনো সমাধান এই অঞ্চলের ওপর চাপিয়ে দেয়ার আগেই তাদের ব্যাপকভিত্তিক আঞ্চলিক সংলাপ শুরু করা উচিত।’
সূত্র : পার্সটুডে
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








