
কলম্বিয়ার রাজধানী বোগোতায় অনুষ্ঠিত হয়েছে ‘হিপ হপ আল পারকে’ শিরোনামে একটি সঙ্গীত উৎসব, যেখানে সঙ্গীত পরিবেশনের সময় ইসরাইলের প্রতি ঘৃণা প্রকাশ করে অবৈধ দেশটির পতাকা পা দিয়ে মাড়ান কলম্বিয়ান র্যাপশিল্পী চেলো হোপ।
সোমবার (২৬ অক্টোবর) আনাদোলু এজেন্সি তাদের ভেরিফায়েড ফেজবুক পেজে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে, সেখানেই এই দৃশ্যটি দেখা যায়।
চেলো হোপের আসল নাম কারোল রেস্ত্রেপো গনজালেজ। ওই ভিডিওতে দেখা যায়—তিনি শুধু দখলদার রাষ্ট্রটির পতাকা পা দিয়ে মাড়িয়েই ক্ষান্ত হননি; বরং এরপর পতাকাটি নিচে ছুড়ে ফেলে দেন।
এ সময় চেলো হোপকে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ ও ‘আমরাই অধিক’—এমন স্লোগানও দিতে দেখা যায়।
ইসরাইলি পতাকার প্রতি তার এমন আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে। ফিলিস্তিনের সমর্থকরা তার ভূয়সী প্রশংসা করছেন।
সূত্র : আনাদোলু এজেন্সি ও আল-ইয়াওমুস সাবি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








