কাজ শেষ, হামলার হুমকি, লড়াই, অন্তহীন যুদ্ধে, ট্রাম্প, সতর্কতা, মার্কিন সিনেটর,
ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে নতুন করে হামলার কথা ভাবছে ওয়াশিংটন। রোববারই (২৫ অক্টোবর) এ হামলা হতে পারে। তবে তেহরানের সাথে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে। ট্রাম্পের ভাষায়, যুক্তরাষ্ট্রকে হয়তো ‘কাজ শেষ করতে’ হবে, নয়তো একটি চুক্তিতে পৌঁছাতে হবে।

Advertisement

আল জাজিরা রোববার (২৫ অক্টোবর) জানায়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অন্তর্বর্তী সমঝোতা নিয়ে আলোচনা ভেঙে পড়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। মার্কিন কর্মকর্তাদের ‘কাপুরুষ’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, তারাই ‘সবকিছু এলোমেলো করে দিয়েছে’। তবে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাওয়ার পক্ষেও মত দিয়েছেন তিনি।


 ‘আরেকটি অন্তহীন যুদ্ধে’ জড়াচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হলেন। তার হুঁশিয়ারি, ট্রাম্পের এই লড়াই যুক্তরাষ্ট্রের জন্য ‘আরেকটি অন্তহীন যুদ্ধে’ পরিণত হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ভ্যান হলেন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালানোর মার্কিন-ইসরাইলি পরিকল্পনা নিয়ে প্রকাশিত একটি নিবন্ধ শেয়ার করেন।

তিনি লেখেন, ‘যুদ্ধের আট মাস পেরিয়ে গেছে। অথচ ট্রাম্প ও রিপাবলিকানরা নিজেদের বোঝাচ্ছেন, আরেকটি হামলা কিংবা নতুন করে বোমাবর্ষণ শুরু করলেই শেষ পর্যন্ত জয় আসবে।’

ভিয়েতনাম থেকে ইরাক—অতীতের যুদ্ধের অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘এ যুদ্ধের পরিণতি কী হতে পারে, তা আমরা জানি। এই যুদ্ধ এখনই বন্ধ করতে হবে।’