
জর্ডানের কারাক প্রদেশের হামুদ গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণকারীদের ওপর চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। এর আগে, গত শুক্রবার এ হামলা চালানো হয়।
জর্ডানের আল-মামলাকা টিভিকে স্বাস্থ্যমন্ত্রী ইব্রাহিম আল-বাদুর বলেন, ‘সন্ত্রাসী হামলায় আহতদের মধ্যে একজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।’
এর আগে, গত শুক্রবার জর্ডানের জননিরাপত্তা পরিচালক ওবাইদাল্লাহ মায়তাহ জানিয়েছিলেন যে, ওই হামলায় সাতজন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।
এই ঘটনার পর জর্ডানের প্রধানমন্ত্রী জাফর হাসান শুক্রবার থেকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী শোক চলাকালীন বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি দফতর ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখারও নির্দেশ দিয়েছেন।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








