
জর্ডানের কারাক প্রদেশের হামুদ গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণকারীদের ওপর হামলায় সাতজন নিহত এবং আরো ২৭ জন আহহত হয়েছেন। এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটি।
শুক্রবার (২৩ অক্টোবর) থেকে দেশব্যাপী শোক পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী জাফর হাসান। একইসাথে মন্ত্রণালয়, সরকারি দফতর ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেয়া হয়েছে।
সরকার নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।
সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী মোহাম্মদ মোমানি জানান, হামলাকারীদের কোনো সাংগঠনিক যোগাযোগ আছে কি না, তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
তিনি বলেন, কর্তৃপক্ষ হামলাকারীদের এবং এই অপরাধের সাথে জড়িত অন্যদের খুঁজে বের করার প্রক্রিয়া অব্যাহত রেখেছে।
এই হামলার ঘটনায় ‘সবচেয়ে কঠোর’ শাস্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাজা দ্বিতীয় আবদুল্লাহ। এরপর শুক্রবার সন্ধ্যায় কারাক সরকারি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন তিনি।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








