সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো
সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো। সংগৃহীত ছবি

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর ধাহরান সদর দফতর থেকে কর্মীদের সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে দেশটি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এই তথ্য জানা গেছে। 

Advertisement

তবে কী কারণে এই নির্দেশ দেয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। 

ইরান-সমর্থিত ইয়েমেনের হাউছি গোষ্ঠীরা চলতি মাসের শুরুর দিকে আরামকোর সদর দফতরে হামলা চালায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ভবনের বেশ কয়েকটি তলায় আগুন ছড়িয়ে পড়ে। বিষয়টি সম্পর্কে অবগত তিনজন এ তথ্য জানিয়েছেন।

এই সদর দফতরে একটি অপারেশন সেন্টার রয়েছে, যা বিশ্বের বৃহত্তম এই তেল কোম্পানিকে তাদের স্থল ও সমুদ্রভিত্তিক তেল ক্ষেত্র (অয়েল রিগ), শোধনাগার, রফতানি টার্মিনাল এবং হাজার হাজার কিলোমিটার দীর্ঘ পাইপলাইন পরিচালনার কাজে সহায়তা করে।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন বৃহস্পতিবার জানিয়েছে, বুধবার সন্ধ্যায় দেশটির পূর্বাঞ্চলীয় তেলকেন্দ্র দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দু’জন নিহত ও আটজন আহত হয়েছেন। দাম্মাম শহরটি ধাহরানের প্রায় ১৫ কিলোমিটার উত্তরে অবস্থিত।

এদিকে সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার আরামকোর শায়বাহ তেল ক্ষেত্রে একটি ড্রোন হামলার চেষ্টা করা হলে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি প্রতিহত করে। এই ঘটনায় দু’জন নিহত হন। শায়বাহ তেল ক্ষেত্রটি ধাহরান থেকে কয়েকশ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

হাউছিদের হামলার জবাবে সৌদি আরব তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, তারা হাউছিদের ছোড়া অনেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।

সূত্র : রয়টার্স