
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি বিমানবন্দর ও একটি তেল স্থাপনায় পৃথক হামলার ঘটনায় চারজন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) এসব হামলার ঘটনা ঘটে।
দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, আরামকোর শায়বাহ তেলক্ষেত্রের একটি প্রক্রিয়াজাতকরণ স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। ড্রোনটি প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ পড়ে দু’জন নিহত ও আরো দু’জন আহত হন।
হামলায় নিহত দু’জনের মধ্যে একজন ফিলিপিনো ও অন্যজন নেপালি। আর আহতরা হলেন একজন পাকিস্তানি ও একজন ভারতীয় নাগরিক।
এদিকে, বুধবার দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলার ঘটনায় দু’জন নিহত ও আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এর আগে, বৃহস্পতিবার ভোরে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশে চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
সূত্র : আরব নিউজ
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








