বিশ্ববাজারে আবারো তেলের দাম বেড়েছে
বিশ্ববাজারে আবারো তেলের দাম বেড়েছে। সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং সৌদি আরবে হাউছিদের নতুন করে হামলার ঘটনার পর বিশ্ববাজারে তেলের দাম আবারো বেড়েছে।  

Advertisement

বৃহস্পতিবার (২২ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৪ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১০ দশমিক১১ ডলারে পৌঁছেছে। 

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৯৭ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ৯৮ দশমিক ১২ ডলারে লেনদেন হয়েছে। 

এর আগে, বুধবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় অপরিবর্তিত থাকলেও ডব্লিউটিআই ক্রুডের দাম ৬৭ সেন্ট কমেছিল।

এদিকে বার্তাসংস্থা রয়টার্সকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি কূটনৈতিক স্থাপনা থেকে কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।

সূত্র : আল জাজিরা