হামলা, হরমুজ প্রণালী, ইন্টারনেট কেবল, ধ্বংস, আইআরজিসি,
তেহরানের রাস্তায় ইরানি নারী স্বেচ্ছাসেবক বাহিনীর কুচকাওয়াজ। সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের অবকাঠামোতে আঘাত হানলে তার জবাব দেয়া হবে কঠোরভাবে। এমনকি হরমুজ প্রণালীর তলদেশের গুরুত্বপূর্ণ ইন্টারনেট কেবল ধ্বংস করে দেয়ার কড়া বার্তা দিয়েছে তেহরান। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর (আইআরজিসি) রাজনৈতিক বিষয়ক উপ-অধিনায়ক জেনারেল ইয়াদুল্লাহ জাভানি এই হুঁশিয়ারি দেন।

Advertisement

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার (২১ অক্টোবর) জানায়, রাষ্ট্রীয় আরবি  চ্যানেল আল-আলম নিউজ নেটওয়ার্ককে জাভানি বলেন, দেশের মূল অবকাঠামো ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হলে ইরান তার পূর্ণ শক্তি প্রয়োগ করবে। হরমুজ প্রণালীর তলদেশ দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সাতটি ইন্টারনেট কেবলসহ মার্কিন জোটের যেকোনো সম্পদ ধূলিসাৎ করার সক্ষমতা তেহরানের রয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চরম মাশুল দিতে হবে।

'মাটি খেয়ে থাকব, কিন্তু এক ইঞ্চি জমি ছাড়ব না'

একই সাথে যেকোনো আক্রমণ রুখে দিতে ইরান সামরিক প্রস্তুতি জোরদার করছে বলে জানিয়েছেন নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহর্দাদ আখলাখি। দায়িত্ব নেয়ার পরপরই তিনি নিজের কাজের অগ্রাধিকার স্পষ্ট করেন।

মেহর্দাদ আখলাখি বলেন, 'চেয়ারে বসেই প্রথম ঘণ্টা আমি ব্যয় করেছি আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স ও সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার চাহিদা মেটানোর কাজে। প্রতিপক্ষের হুমকির জবাব দেয়া আমাদের কাছে স্রেফ মুখের কথা নয়; একে আমরা উচ্চতর প্রস্তুতি ও কার্যকর সামরিক শক্তিতে রূপান্তর করছি। আধুনিক প্রযুক্তির ওপর ভর করে আমরা লক্ষ্য পানে এগিয়ে যাচ্ছি।'

দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরানের আপসহীন অবস্থান তুলে ধরে প্রতিরক্ষামন্ত্রী সাফ জানান, 'প্রয়োজনে আমরা মাটি খেয়ে থাকব, তবুও দেশের এক ইঞ্চি মাটি কাউকে ছেড়ে দেব না।'