ইরান, প্রস্তাব,  সাড়া,  সৌদি আরব,  হাউছি,  আরাগচি
আব্বাস আরাগচি। সংগৃহীত

সৌদি আরব ও ইয়েমেনের হাউছিদের মধ্যে চলমান লড়াই বন্ধে আলোচনার উদ্যোগ নিতে ইরানের প্রস্তাবে এখনো সাড়া দেয়নি কোনো পক্ষ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ কথা জানিয়েছেন।

Advertisement

ইরাকের আল-ইখবারিয়া টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, দুই পক্ষের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে তেহরান। তবে সৌদি আরব কিংবা ইয়েমেনের হাউছিদের কাছ থেকে এখনো কোনো জবাব আসেনি। বুধবার (২১ অক্টোবর) আল জাজিরা এ খবর জানায়।

সৌদি আরবের পক্ষে যুদ্ধে মিসর যোগ দিতে পারে কি না, এমন সম্ভাবনা নিয়েও কথা বলেন আরাগচি। তিনি বলেন, মিসর এ সংঘাতে সামরিকভাবে হস্তক্ষেপ করলে পরিস্থিতি ‘আরো জটিল’ হয়ে উঠবে।

আরাগচি জানান, ইয়েমেনের লড়াইয়ে সরাসরি জড়াবে না বলে এর আগে তেহরানকে জানিয়েছিল কায়রো।

তবে চলতি মাসের শুরুতে সৌদি আরবে হাউছিদের হামলা জোরদার হওয়ার পর দেশটিকে ‘সব ধরনের প্রয়োজনীয় ও সম্ভবপর সহায়তা’ দেয়ার প্রস্তুতির কথা জানিয়েছে মিসর।

সৌদি আরবকে সহায়তা দিতে মিসরের সশস্ত্র বাহিনীকে অনুমোদন দেয়ার বিষয়ে দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা ছিল। তবে সেই ভোটাভুটি পিছিয়ে ২৬ অক্টোবর নিয়ে যাওয়া হয়েছে।