হাউছিদের হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো
হাউছিদের হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো। সংগৃহীত ছবি

ইয়েমেনের সরকারি বাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে হাউছিদের চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। 

Advertisement

দীর্ঘদিনের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইরান-সমর্থিত হাউছি গোষ্ঠী এবং সৌদি-সমর্থিত ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে লড়াই চলছে। এই সংঘাতের মধ্যে এটিই গত কয়েক সপ্তাহের সবচেয়ে প্রাণঘাতী হামলা।

কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, জ্বালানি-সমৃদ্ধ শাবওয়া প্রদেশে গত সোমবার চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে পৌঁছেছে। এছাড়া নিখোঁজ ১৪ জনের সন্ধানে অভিযান চলছে।

সোমবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছিল যে, হামলায় ৫৩ জন নিহত হয়েছেন এবং ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। হতাহতরা সবাই অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর নতুন সদস্য ছিলেন। তারা সেখানে প্রশিক্ষণ নিচ্ছিলেন।

সূত্র : মিডল ইস্ট আই