ইয়েমেনে হামলার শিকার হওয়া নৌকা
ইয়েমেনে হামলার শিকার হওয়া নৌকা। সংগৃহীত ছবি

ইয়েমেনের তাইজ প্রদেশে একটি নৌকায় হামলা চালিয়েছে সৌদি আরব। এতে আট জেলে নিহত হয়েছেন।

Advertisement

বুধবার (২১ অক্টোবর) সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য ও পরিবেশ মন্ত্রণালয় জানায়, তাইজের আল-কাধা উপকূলের কাছে নৌকায় চালানো সৌদি হামলায় আটজন জেলে নিহত হন।

স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে। 

মন্ত্রণালয়টি বলেছে, সৌদি আরব ক্রমাগত বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে আসছে।