
মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে বুধবার বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। লোহিত সাগরে জাহাজ চলাচলের ঝুঁকি এবং সৌদি আরবের তেল অবকাঠামোয় হামলার হুমকি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ায় এই মূল্যবৃদ্ধি।
আল জাজিরা বুধবার (২১ অক্টোবর) জানায়, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারে পৌঁছেছে। এদিন ব্রেন্টের দাম ১ ডলার ২১ সেন্ট বেড়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি বেড়ে ৯৯ ডলারে পৌঁছেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








