তুরস্ক, আরদা গুলের
হিফজখানার শিক্ষার্থীদের নিজের জার্সি উপহার দিয়েছেন রিয়ালের তুর্কি ফুটবলার আরদা। সংগৃহীত

পবিত্র কোরআনের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে হিফজ বিভাগের ২৪ শিক্ষার্থী ও ৬ শিক্ষককে নিজের ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সি উপহার দিয়েছেন তুরস্কের মধ্যমাঠের খেলোয়াড় আরদা গুলের।

Advertisement

গত শনিবার (১৭ অক্টোবর) আনাদোলু এজেন্সি জানায়, তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বোলু প্রদেশের নিজ শহর মেঙ্গেনের একটি হিফজ বিভাগের ছাত্র-শিক্ষকদের জার্সিগুলো উপহার হিসেবে দেন তিনি।

ওই হিফজ বিভাগের নাম ‘মা’হাদ তাহফিজুল কোরআনিল কারিম’। প্রতিষ্ঠানটি মেঙ্গেন জেলার ধর্ম বিষয়ক অধিদফতরের অধীনে পরিচালিত হয়।

রিয়াল মাদ্রিদে খেলা আরদা গুলের ১৫ নম্বরের জার্সিগুলোতে তার অটোগ্রাফও যুক্ত ছিল।

তুরস্ক জাতীয় দলের এই খেলোয়াড় তার বাবা উমিত গুলেরের মাধ্যমে জার্সিগুলো উপহার পাঠান এবং শিক্ষার্থীরা তা পেয়ে আনন্দ প্রকাশ করে।

মেঙ্গেন জেলা ধর্ম বিষয়ক অধিদফতরের কর্মকর্তারাও আরদা গুলেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং তার ফুটবল ক্যারিয়ারে অব্যাহত সাফল্য কামনা করেন।

সূত্র : আনাদোলু এজেন্সি