
সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার দাবি করেছে ইয়েমেনের সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার সম্ভাব্য হামলার সতর্কবার্তা জারির পরপরই রাজধানীতে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
পাকিস্তানের পুরোনো ইংরেজি দৈনিক দ্য ডন মঙ্গলবার (২০ অক্টোবর) জানায়, জোটের এক মুখপাত্র বলেছেন, ‘সন্ত্রাসী হাউছি মিলিশিয়াদের রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’
এর আগে সৌদি কর্তৃপক্ষ রাজধানীতে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কবার্তা জারি করে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ‘রিয়াদ নগরীতে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করতে জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্ম থেকে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে।’
সতর্কবার্তা জারির পরপরই রিয়াদে দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানান বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা। তবে ক্ষেপণাস্ত্রটি ঠিক কোথায় আঘাত হানার লক্ষ্য নিয়ে ছোড়া হয়েছিল, সেটি ধ্বংস করার ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সৌদি কর্তৃপক্ষ। বিস্ফোরণের শব্দের সঙ্গে ক্ষেপণাস্ত্র ধ্বংসের সরাসরি সম্পর্ক ছিল কি না, সেটিও স্পষ্ট নয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








