
সৌদি আরবে হাউছিদের হামলা অব্যাহত থাকার মধ্যেই দেশটির রাজধানী রিয়াদের বাসিন্দারা আবারো বিমান হামলার হুমকি সম্পর্কে ফোনে সতর্কবার্তা পেয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে বিবিসি বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, তবে, এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার সৌদি কর্মকর্তারা জানান, হাউছিদের সাথে যুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ার পর তারা ‘ডাভোস ইন দ্য ডেজার্ট’ সম্মেলনে সশরীরে অংশগ্রহণ বাতিল করছেন।
এই বিনিয়োগ সম্মেলনটি ২৬ থেকে ২৯ অক্টোবর (৪ থেকে ৭ নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এদিকে, ইয়েমেনেও লড়াই তীব্র হয়েছে। সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর একটি সামরিক শিবিরে হাউছিদের হামলায় ৫০ জনের বেশি সেনা নিহত এবং আরো ২০০ জন আহত হয়েছেন। দক্ষিণ ইয়েমেনে সদ্য নিয়োগ পাওয়া সেনাদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।
সূত্র : বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








