দুর্ঘটনাকবলিত বাস
দুর্ঘটনাকবলিত বাস। সংগৃহীত ছবি

মিসরে বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১২ জন নিহত এবং আরো ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানী কায়রোর সাথে দক্ষিণাঞ্চলকে সংযুক্তকারী একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আবদেল গাফফার জানান, ঘটনাস্থলে ২৮টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। আহত ৩০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার নিকটস্থ হাসপাতালগুলোকে জরুরি প্রস্তুতির মাত্রা বাড়ানো এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতের এই সংখ্যা প্রাথমিক হিসাব মাত্র এবং পরিস্থিতি মূল্যায়নের কাজ এখনো চলছে।

সূত্র : আনোদোলু অ্যাজেন্সি