মার্কিন এমকিউ-৯ ড্রোন
মার্কিন এমকিউ-৯ ড্রোন । সংগৃহীত ছবি

হরমুজ প্রণালীতে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করা হয়।

Advertisement

এক বিবৃতিতে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত একটি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে ভূপাতিত করেছে। ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে এটি ধ্বংস করা হয়েছে।

সূত্র : আল জাজিরা