
ইয়েমেনের দক্ষিণ-মধ্য শাবওয়া প্রদেশের একটি সামরিক প্রশিক্ষণ শিবিরে হাউছি সশস্ত্র গোষ্ঠীর হামলায় দেশটির সরকারি বাহিনীর অন্তত ৫৩ জন সদস্য নিহত হয়েছেন।
এ ঘটনায় আরো দুই শতাধিক মানুষ আহত হয়েছেন বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন ইয়েমেন সরকারের কর্মকর্তারা।
হাউছিরা হামলার দায় স্বীকার করেছে।
এমন একটি সময় ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর ওই প্রশিক্ষণ শিবিরকে লক্ষ্য করে হামলা চালানো হলো যার আগে সৌদি আরব ও ইয়েমেনি বাহিনী হাউছিদের বিরুদ্ধে যৌথভাবে হামলা শুরু করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের হামলার একটি ভিডিও যাচাই করেছে, যেখানে হামলার পর সামরিক ঘাঁটিতে হতাহতদেরকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেন সরকারের কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, হামলার সময় ক্যাম্পে প্রশিক্ষণ মহড়া চলছিল। তখন আকস্মিকভাবেই হাউছিদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সেখানে আঘাত হানে।
সূত্র : বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








