ইরান, যুক্তরাষ্ট্র, রাশিয়া
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ফাইল ছবি

ইরানি কর্মকর্তাদের সাথে আলোচনা করার জন্য সরকারি সফরে তেহরানে পৌঁছেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

Advertisement

গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর মার্কিন হামলা শুরু হওয়ার পর এটিই তার প্রথম সফর। ল্যাভরভ এমন একটি সময় তেহরানে গেলেন, যার কিছুদিন আগে ইরানের ওপর আবারো হামলা চালানোর হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

যুদ্ধ থামানোর প্রচেষ্টার অংশ হিসেবেই তিনি তেহরানে গেছেন বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার তেহরানে পৌঁছানোর পর ল্যাভরভ প্রথমে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে বৈঠক করেন।

পরে এক যৌথ সংবাদ সম্মেলনে আরাকচি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সঙ্কটের যে কোনো সামরিক সমাধান নেই, এ ব্যাপারে রাশিয়া ও ইরান একমত হয়েছে।

তেহরান ছাড়ার আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে দেখা করার কথা রয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের।

সূত্র : বিবিসি