
ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের একটি গোয়েন্দা হেলিকপ্টার সৌদি আরবের ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জোটটি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে এএইচ-৬ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








