
ইয়েমেনের আকাশসীমায় সৌদি সামরিক বিমানে হামলার দাবি করেছে হাউছিরা।
হাউছিরা জানিয়েছে, তারা ইয়েমেনের সা’দা গভর্নরেটের আকাশসীমায় একটি সৌদি সামরিক বিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
হাউছিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জানিয়েছেন, বিমানটি সৌদি আরবের তায়েফ বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল এবং ‘সরাসরি আঘাত’ পাওয়ার পর সেটি ‘বিধ্বস্ত হওয়ার ঝুঁকিতে’ রয়েছে।
তবে এখন পর্যন্ত সৌদি কর্তৃপক্ষ কিংবা নিরপেক্ষ কোনো সূত্র এই হামলার বিষয়টি নিশ্চিত করেনি।
সূত্র : মিডল ইস্ট আই
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








