সৌদি আরামকো, হামলা
চলতি অক্টোবরের ৩ তারিখেও সৌদি আরামকোর রিফাইনারিতে হামলা চালানো হয়েছিল। রয়টার্স ফাইল ছবি

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাহরানে অবস্থিত দেশটির বৃহৎ তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালানো হয়েছে।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় হওয়া এই হামলার ফলে সেখানে ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এতে কেউ হতাহত হয়নি।

এর কয়েক ঘণ্টা আগেই আরামকোর সদর দফতরের কাছে বিকট শব্দ শোনা যাওয়ার খবর পাওয়া গিয়েছিল।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন আহত, বেশকিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত
সৌদি প্রতিরক্ষা দফতর জানিয়েছে, রাজধানী রিয়াদে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষের আঘাতে চারজন আহত এবং ১৫টি আবাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

একজন মুখপাত্র জানিয়েছেন, আহতদের মধ্যে দুজন নারী, একজন পুরুষ ও একটি শিশু রয়েছে।

তিনি জানান, ইয়েমেনের ইরান-সমর্থিত হাউছি গোষ্ঠী ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করেছিল এবং সেগুলো প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। 

ইয়েমেন ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের টেলিফোন আলোচনা
ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীরা সম্প্রতি এক টেলিফোন আলাপে ইয়েমেনের পরিস্থিতিসহ আঞ্চলিক নানা সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতি থেকে একথা জানা গেছে।  

বিবৃতিতে বলা হয়, আরাগচি ও ওমানি পররাষ্ট্রমন্ত্রী সাইয়িদ বদর আল-বুসাইদি এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের উপায়গুলো নিয়ে আলোচনা করেছেন।

সূত্র : আল জাজিরা