
ইয়েমেনের হাউছিদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে ব্যর্থ হওয়ার কারণ জানতে তদন্ত শুরু করেছে সৌদি আরব। বিভিন্ন প্রতিবেদনে এমন ইঙ্গিত দেয়া হয়েছে।
সম্প্রতি ইয়েমেনের হাউছিরা রিয়াদ বিমানবন্দরে তিনটি প্রাণঘাতী হামলা চালিয়েছে।
দুই আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে যে, ডিফেন্স ব্যারিয়ার বা প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর বিমানবন্দরে আঘাত হানার পথ সুগম করতে হাউছিরা প্রথমে কয়েকটি ড্রোন ছুঁড়েছিল।
এই কর্মকর্তাদের একজনের মতে, এই তদন্তগুলোর আরেকটি উদ্দেশ্য হলো, কেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলাগুলো সম্পর্কে কোনো আগাম সতর্কবার্তা জারি করেনি সেটি খতিয়ে দেখা।
হামলার পর সৌদির রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরটি অন্তত আগামী শনিবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে এবং বিমানসংস্থাগুলো রিয়াদগামী সব ফ্লাইটগুলো স্থগিত করেছে।
গত শনিবার রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হাউছিদের ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত হয়েছেন।
সূত্র : বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








