
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি জোর দিয়ে বলেছেন, সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পরিবেশ রক্ষা এবং এই ভূখণ্ড ও দেশের শত্রুদের জবাবদিহির আওতায় আনা একটি অনস্বীকার্য বাস্তবতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে তিনি লিখেছেন, পরিবেশ অধিদফতরে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক ‘ইকোসাইড’ (পরিবেশবিধ্বংসী অপরাধ) সম্মেলনে দেয়া বক্তব্যের একাংশে তিনি স্পষ্ট করে বলেছেন, যুদ্ধের সময় পরিবেশ ধ্বংস করা একটি নীরব অপরাধ, যার পরিণতি যুদ্ধক্ষেত্রের গণ্ডি ছাড়িয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়।
আরাগচি আরো বলেন, প্রিয় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি সরকারের সামরিক হামলা এবং দেশটির তেল ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার ফলে গুরুতর পরিবেশগত ঝুঁকি তৈরি হয়েছে। এসব হামলা মানুষের স্বাস্থ্য, প্রাকৃতিক সম্পদ এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ পরিবেশে বসবাসের অধিকারকে হুমকির মুখে ফেলতে পারে।
তিনি বলেন, ‘আমরা ক্ষমা করব না, ভুলেও যাব না!’
সূত্র : পার্সটুডে
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








