ইরানের পতাকা
ইরানের পতাকা। সংগৃহীত ছবি

ইরান কয়েক দিনের মধ্যে শান্তি প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রকে জবাব দেবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। 

Advertisement

তিনি জানান, যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ অবসানের লক্ষ্যে ‘আলোচনা প্রক্রিয়া চলমান রয়েছে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান করা হচ্ছে’।

ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, আরাগচি সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের প্রস্তাব উপস্থাপন করেছি এবং সেই সাথে মার্কিন পক্ষের মতামতও শুনেছি। প্রস্তাবটিকে আমরা ‘সাত দিনের পরিকল্পনা’ হিসেবে অভিহিত করেছি।’

তিনি আরো বলেন, ‘আমরা বর্তমানে মার্কিন দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করছি এবং আমার বিশ্বাস, আগামী কয়েক দিনের মধ্যেই আমরা আমাদের জবাব জানিয়ে দেবো।’

সূত্র : আল জাজিরা